Saturday, November 7

তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং মানুষের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাভূত করার শিক্ষাই পবিত্র কোরবানির মূল তাৎপর্য।

বুধবার (২৭ মে) সন্ধ্যায় বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

তিনি বলেন, তাকওয়া, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের মহিমান্বিত বার্তা নিয়ে আবারও মুসলিম বিশ্বের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই উৎসব ত্যাগের মহিমায় মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করুক।প্রধানমন্ত্রী আরও বলেন, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, তারা যেন অসচ্ছল মানুষের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করেন। একইসঙ্গে তিনি কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং রক্ত ও বর্জ্য পরিষ্কারে পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তা করার আহ্বান জানান।

তিনি দেশ ও বিশ্বের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

Leave A Reply


Math Captcha
+ 3 = 10