Saturday, November 7

কালিহাতী এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।

মরদেহ নিতে হাসপাতালে স্বজনদের ভিড় ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহতদের মধ্যে নওগাঁ জেলার ১০ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ২ জন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোর জেলার একজন করে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতরা চুল ও ভাঙারি মোবাইল ফেরি করার কাজ করতেন। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়ক এর কালিহাতী অংশে রডবোঝাই একটি ট্রাক উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানা পুলিশ এর এসআই আব্দুল হান্নান জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply


Math Captcha
84 − = 79