জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর-এ ট্রাকচালক মো. হোসেন-কে গুলি করে হত্যার মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতে আনার সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,
“হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন।”
তবে কোন হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
আদালত সূত্র জানায়, মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলায় কারাগারে থাকা আসামিদের মধ্যে রয়েছেন পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান।
মামলার এজাহার অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় আহত হন আরও দুজন— সাজ্জাদ ও শাহিন।
পরে নিহতের স্ত্রী মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মো. আকরামুজ্জামান আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান।

