Sunday, November 8

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

বুধবার সকাল ১০টার দিকে নাসা গ্রুপের শতাধিক শ্রমিক সড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি, যেন তারা সড়ক ছেড়ে দেন।”

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, বটতলা মোড় এলাকায় আনুমানিক ২০০ থেকে ২৫০ শ্রমিক অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়েছে।

যান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।

Leave A Reply


Math Captcha
− 2 = 7