Sunday, November 8

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সনিকা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।”

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন সনিকা। নিজের ব্যতিক্রমী পরিবেশনা ও চটুল তালের মাধ্যমে অল্প সময়েই দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

২০১১ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়ান এই শিল্পী। পরে ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা লাভ করেন।

ডিজে হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন সনিকা। ২০১৪ সালে প্রকাশিত তার প্রথম মিউজিক ভিডিও ভল্লাগে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাকে। ২০১৫ সালে অভিনয়ে নাম লেখানোর পর লাস্ট সিকোয়েন্স ও থ্রিপল এফ নাটকে অভিনয় করে প্রশংসা পান তিনি।

Leave A Reply


Math Captcha
+ 73 = 81