Sunday, November 8

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মাগুরা কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও গ্রেপ্তার করা হয়েছে আশরাফুজ্জামান হিশাম-কে। তিনি মাগুরা-১ আসনের সাবেক এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর-এর ছোট ভাই।

রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলা কারাগার-এর মূল ফটক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর বাংলাদেশ আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাগুরা-২ আসনের সাবেক এমপি মৃত আছাদুজ্জামান-এর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভের পর রোববার বিকেলে কারামুক্ত হন। তবে জেলগেট থেকে বের হওয়ার পরপরই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর মাগুরা জেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর বর্তমান সরকার ও প্রশাসন প্রতিহিংসামূলক আচরণ করছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধী মতকে স্তব্ধ করার উদ্দেশ্যে দমন-পীড়ন ও গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এ বিষয়ে মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমি শুনেছি আটক হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত বলতে পারব।”

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আশরাফুজ্জামান হিশাম-কে গ্রেপ্তার করেছিল চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

Leave A Reply


Math Captcha
6 + 2 =