Sunday, November 8

দ্বিতীয়বারের মতো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ (টিটা)-এ বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রোববার (১৭ মে) রাতে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াব সভাপতি রাফিউজ্জামানের কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ নিয়ে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।

এয়ারলাইন্সটির ফ্লাইট বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করছে। এর মধ্যে রয়েছে—

  • সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা
  • সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবি
  • ওমানের মাস্কাট
  • কাতারের দোহা
  • চীনের গুয়াংজু
  • সিঙ্গাপুর
  • মালয়েশিয়ার কুয়ালালামপুর
  • থাইল্যান্ডের ব্যাংকক
  • মালদ্বীপ
  • ভারতের কলকাতা ও চেন্নাই

যাত্রীসেবার মান উন্নয়নে খুব শিগগিরই ইউএস-বাংলার বহরে আরও ৩টি ন্যারোবডি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ভবিষ্যতে ঢাকা থেকে কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত রুটে ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।

দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন খাতে ধারাবাহিক সাফল্য, নিরাপদ ভ্রমণ এবং মানসম্মত সেবার স্বীকৃতি হিসেবেই এ অর্জনকে দেখছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Leave A Reply


Math Captcha
+ 89 = 96