Sunday, November 8

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে হঠাৎ তাদের বসতঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে দম্পতির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ সময় আবদুস সালাম ও নাসিমা বেগম তাদের তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করে দিতে সক্ষম হন। তবে নিজেরা আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর চারটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। টিন ও কাঠ দিয়ে নির্মিত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

দোহার থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, “সালাম ও তার স্ত্রী নাসিমা ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

Leave A Reply


Math Captcha
72 + = 73