Sunday, November 8

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ-এর নেতাকর্মীরা। এ ঘটনায় মিছিল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দুপুর সোয়া ২টার দিকে গণভবন ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন মো. খোকন কাজী (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জুয়েল রানা।

তিনি জানান, দুপুর সোয়া ২টার দিকে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী গণভবন ক্রসিং মোড় থেকে ইকবাল রোড-এর দিকে ঝটিকা মিছিল বের করেন।

এ সময় মোহাম্মদপুর থানা-র একটি টহল দল অভিযান চালিয়ে যুবলীগের এক সদস্যকে আটক করে। তার কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে মিছিলে অংশ নেওয়া অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Leave A Reply


Math Captcha
1 + 7 =