Sunday, November 8

জাতীয় নাগরিক পার্টি-র ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী যোগ দিয়েছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা মোটর-এ দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ সময় তিনি নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া এবং কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম আদীব বলেন, “আমরা আজকে ৩৫ জনের মতো নাম ঘোষণা করব। এই ৩৫ জনের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করছেন।”

তিনি আরও বলেন, এনসিপির ধারাবাহিক যোগদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তরে এই কর্মসূচি চলছে।

যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন— ডা. আশিকুর রহমান শুভ, নাকিবুর রহমান, ডক্টর আব্দুল্লাহ আর রহমান, জাহিদ রেজানুর, ডা. আরিফা বিনতে মাসুদ, ফরিদ মিয়া, দিলশাদ উর্মি, শিবলী নোমান, নাজমুন নাহার লাইজু, মু. ওয়াহিদ পারভেজ টিপু-সহ আরও অনেকে।

এসময় রাফিদ এম ভুইয়া জানান, উত্তরা এলাকার প্রায় একশ পোশাকশ্রমিকও শিগগিরই এনসিপিতে যোগ দেবেন। তারা দলের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি-র সঙ্গে কাজ করবেন।

Leave A Reply


Math Captcha
7 + = 10