যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। শনিবার সকালে মরদেহ ঢাকা-য় পৌঁছানোর কথা রয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০২২০ ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
পরে দুবাই-এ ট্রানজিট শেষে এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছাবে।
মরদেহ বিমানে তোলার সময় বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট-এর একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে টাম্পা-য় নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়।
একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমন-এর মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়।

