ঢাকা, ৭ মে: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১০ শিশু।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৭ মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৯ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮৬ জন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৩৮ জন।

