Sunday, November 8

শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে।

বৃহস্পতিবার (৭ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর মুরাদ চত্বর সংলগ্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এ প্রযুক্তির উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে পরীক্ষামূলকভাবে এই ট্র্যাকিং সিস্টেম স্থাপন করা হয়েছে। পরবর্তীতে এর কার্যকারিতা বিবেচনায় সব বাসে প্রযুক্তিটি সম্প্রসারণ করা হবে বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে বাসের তাৎক্ষণিক অবস্থান জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে।

তিনি আরও বলেন, এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত ব্যবস্থা আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলেও শিক্ষার্থীদের স্বার্থে ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসনীয়।

Leave A Reply


Math Captcha
73 + = 81