Sunday, November 8

নীলা ইসরাফিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টারের মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত জানান। এতে তিনি লেখেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর মেয়র নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, “একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার,” এবং এ লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, নীলা ইসরাফিল আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নেত্রী ছিলেন। তার প্রার্থিতা ঘোষণার মাধ্যমে আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
+ 15 = 25