Sunday, November 8

নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

বুধবার (৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‌্যাবের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি জানান, আসামিকে র‌্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হবে এবং পরে দ্রুত আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, সময়সাপেক্ষ হলে আজই, নতুবা আগামীকাল অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়ে আজ দুপুর ১২টায় বিস্তারিত জানাতে প্রেস ব্রিফিং করবে র‌্যাব-১৪–এর অধিনায়ক।

উল্লেখ্য, এ ঘটনায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
14 + = 23