Sunday, November 8

চট্টগ্রামের চন্দনাইশ–এ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ–এর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম সায়েম ওই প্রতিষ্ঠানের ২৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৪ মে) কলেজের বয়েজ হোস্টেল-৩ এর নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে কলেজ-সংলগ্ন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সায়েমের বাড়ি বোয়ালখালী উপজেলার চরখিদিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। তিনি স্থানীয় একটি হেলথ সেন্টারের মালিকের একমাত্র সন্তান।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, হোস্টেলের একটি সিঙ্গেল রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল ও প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের নির্দেশ দেন। তবে দরজা ভেঙে মরদেহ উদ্ধার হওয়ায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 85 = 93