Sunday, November 8

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) এলাকায় এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যায়াম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম চুরকিন ভ্লাদিমির (৪০)। তিনি প্রকল্প সংশ্লিষ্ট নতুনহাট গ্রিন সিটি আবাসিকে বসবাস করতেন।

জানা গেছে, অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

চুরকিন ভ্লাদিমির রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনারগো’-তে কর্মরত ছিলেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দায়িত্ব পালন করছিলেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Leave A Reply


Math Captcha
62 − 53 =