Sunday, November 8

ঢাকা, বৃহস্পতিবার (৩০ এপ্রিল):
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমিসহ কয়েকজন। পরে রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এতে বাধা দেন।

একপর্যায়ে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিককে আলী ইবনে মোহাম্মদ রিকশাসহ ইমি ও আরও একজনকে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে।

পরদিন ৮ মার্চ আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

সর্বশেষ, ওই মামলায় শুনানি শেষে হাইকোর্ট শেখ তাসনিম আফরোজ ইমির জামিন মঞ্জুর করেন।

Leave A Reply


Math Captcha
75 − = 70