আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চার্জশিটে নাম থাকা সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত এবং একজন অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) অবস্থায় আছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি জানান, “আমরা ১৬ জন কর্মকর্তাকে হেফাজতে আসতে বলেছিলাম। তাদের মধ্যে ১৫ জন স্বেচ্ছায় এসে সেনা হেফাজতে আছেন। একজন সিদ্ধান্ত অমান্য করে মিসিং রয়েছেন। তার সন্ধান চলছে। বিদেশে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি রয়েছে।”

অভিযুক্ত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম দুইটি চার্জশিট জমা পড়ে। এরপর আরও একটি চার্জশিট গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে গুমসংক্রান্ত অভিযোগ (তৎকালীন ডিজিএফআই সদস্যদের বিরুদ্ধে), র‌্যাবের টিএফআই সংক্রান্ত মামলা এবং ৪-৫ আগস্টের রামপুরার ঘটনার চার্জশিট।

তিনি বলেন, “আইনানুগভাবেই বিষয়গুলো সমাধান হবে। আপাতত তারা সেনা হেফাজতেই থাকবেন।”

Leave A Reply


Math Captcha
− 1 = 6