Friday, November 6

রাজধানীর ডেমরা এলাকার স্টাফ কোয়ার্টার এলাকায় লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা (৪০) আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার ২৭ এপ্রিল রাত ৯টার দিকে ডেমরা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

আহত অপর ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী লেগুনা যাত্রী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপর লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

নিহত জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মৈকুলি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
2 + 7 =