Sunday, November 8

আজ সোমবার ২৭ এপ্রিল শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী Tarique Rahman অবিভক্ত বাংলার এই বরেণ্য নেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, A. K. Fazlul Huq শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল।

তিনি ভারতীয় উপমহাদেশের রাজনীতি, কৃষি ও অর্থনীতিতে ফজলুল হকের অবদান গভীরভাবে স্মরণ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান।

ঐতিহাসিক ভূমিকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ১৯৪০ সালে Lahore Resolution উত্থাপনের মাধ্যমে শেরে বাংলা এই উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন। তার দূরদর্শী নেতৃত্ব আজও প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ফজলুল হক ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের প্রকৃত প্রতিনিধি। তিনি উপলব্ধি করেছিলেন যে, বাংলার রাজনীতি কৃষিনির্ভর অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং সেই অনুযায়ী কৃষকদের স্বার্থকে রাজনৈতিক কাঠামোয় অন্তর্ভুক্ত করেন।

তিনি আরও বলেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফজলুল হক প্রশাসনকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করেন এবং কৃষক-শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি শিক্ষার প্রসারে তার অবদান প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে সহায়তা করে।

বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শেরে বাংলার আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।

১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেরে বাংলা এ কে ফজলুল হক। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

Leave A Reply


Math Captcha
+ 89 = 99