Sunday, November 8

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে একটি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে সরকারের এক ধরনের চুক্তি। জনগণ নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার সেই ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, বিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা থেকে বর্তমান পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে, দেশ ও জনগণের স্বার্থে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে সরকার সবসময় গুরুত্ব দিয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

প্রশিক্ষণ কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে তিনি কেবল একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব গঠন এবং মানবসম্পদ উন্নয়নের দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, বিয়াম দীর্ঘদিন ধরে প্রশাসনিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই ভবন ভবিষ্যতের প্রশাসনিক নেতৃত্ব তৈরিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

Leave A Reply


Math Captcha
− 2 = 7