Sunday, November 8

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের হামলার শিকার হয়ে আক্ষেপ করে বলেছেন, “ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি।” বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাসপাতালে তাকে দেখতে গেলে ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

এর আগে সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

এ ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

ঘটনার পর আহত জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে নেওয়া হয়। এ সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেন।

প্রায় এক ঘণ্টার বেশি সময় পরিস্থিতি উত্তপ্ত থাকার পর তাদের শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

পরে আহত দুই নেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

Leave A Reply


Math Captcha
− 2 = 1