কুমিল্লা সেনানিবাস এলাকায় নিহত ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি বিবিসি বাংলা-কে নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। তাকে তার বাসভবন থেকে গ্রেফতার করে আদালতে তোলা হয়।
আদালত শুনানি শেষে হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।

