Sunday, November 8

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পাওয়া মনিরা শারমিন-এর মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে একই দলের প্রার্থী নুসরাত তাবাসসুম-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টা ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পরে জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

অন্যদিকে সংসদের বিরোধীদলীয় জোট মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মনিরা শারমিন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

মনোনয়নপত্রে তিনি সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য উল্লেখ করলেও কোথায় ও কবে চাকরি করেছেন—এই বিস্তারিত তথ্য না থাকায় ইসি তার মনোনয়ন স্থগিত করেছে। তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 2