Sunday, November 8

নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাঁদের দুই সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘটনাটি জানা যায়।

নিহতরা হলেন—

  • হাবিবুর রহমান (৩৫)
  • তাঁর স্ত্রী পপি খাতুন (৩০)
  • ছেলে পারভেজ হোসেন (১০)
  • মেয়ে সাদিয়া খাতুন (৩)

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, হাবিবুর রহমান ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁদের ছেলে-মেয়েকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি গত সোমবার রাতে চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফেরেন। ধারণা করা হচ্ছে, টাকা লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটায়।

পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হওয়ার অভিযোগও পাওয়া গেছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
9 + 1 =