Sunday, November 8

কয়েক দিন ধরে পদ্মা নদীতে বড় আকারের মাছ ধরা পড়ছে। আজ সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটে প্রায় ৩০ কেজি ওজনের একটি কাতলা ৬৮ হাজার ৫০০ টাকায় এবং প্রায় ১৪ কেজি ওজনের একটি রুই ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীদের তথ্য অনুযায়ী, রাজবাড়ী সদর উপজেলার বরাট অন্তারমোড় এলাকার জেলে জমির হালদার রোববার মধ্যরাতে মাছ ধরতে যান। ভোরে কুশাহাটা এলাকায় জাল ফেললে বড় আকারের একটি কাতলা মাছ ধরা পড়ে। তিনি মাছটি নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল ইসলামের আড়তে।

একই সময়ে বাহির চর দৌলতদিয়ার জেলে তারা মন্ডলর জালে ধরা পড়ে বড় একটি রুই মাছ। তিনিও মাছটি বিক্রির জন্য একই আড়তে নিয়ে আসেন।

একতা মৎস্য আড়তের স্বত্বাধিকারী রেজাউল মন্ডল জানান—

  • কাতলা মাছটির ওজন ছিল ২৯ কেজি ৮০০ গ্রাম
  • রুই মাছটির ওজন ছিল ১৩ কেজি ৭০০ গ্রাম

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ দুটি কিনে নেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা।

তিনি জানান, কাতলা মাছটি ২ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে পরে ধানমন্ডি এলাকার এক আমেরিকাপ্রবাসীর কাছে ৬৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

অন্যদিকে রুই মাছটি ৩ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে পরে মাদারীপুরের এক সিঙ্গাপুরপ্রবাসীর কাছে ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। মাছটি পরিবারের জন্য মাদারীপুরে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, চলতি মৌসুমে এটি সবচেয়ে বড় কাতলা মাছগুলোর একটি।

Leave A Reply


Math Captcha
− 3 = 2