Sunday, November 8

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–এর সভাপতি রিফাত রশিদ ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টি–এ যোগ দিচ্ছেন। শনিবার (১৮ এপ্রিল) রাতে দুই পক্ষের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ রোববার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন দলে রিফাত রশিদকে ‘জাতীয় যুবশক্তি’র মুখ্য সংগঠকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম যোগ দিচ্ছেন জাতীয় ছাত্রশক্তি–র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। কেন্দ্রীয় কমিটিতে স্থান পাচ্ছেন দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয়, জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠন আপ বাংলাদেশ–এর একদল নেতাও এনসিপিতে যোগ দিচ্ছেন। এর মধ্যে রয়েছেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ আরও কয়েকজন প্রভাবশালী সংগঠক।

বিশ্লেষকদের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় অংশের সরাসরি মূল ধারার রাজনীতিতে যুক্ত হওয়ার এই সিদ্ধান্ত ছাত্র-জনতার আন্দোলন-পরবর্তী নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

Leave A Reply


Math Captcha
15 − = 9