যারা আল্লাহ ও আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল করীম ও ইসলামের কোনো অবমাননার কথা বলে মানুষকে হত্যা করে তারা
আল্লাহতাআলার মহামহিম প্রিয়নবীর দুশমন মোনাফেক ওয়াবি শয়তান।
এদের সবকিছুই আল্লাহতাআলা ও তাঁর মহান হাবীব রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবীর নামে ধোকা।
কেউ ঈমানসম্মতভাবে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীকে না চিনলে না বুঝলে তাকে হত্যা নয় জ্ঞান ও ভালোবাসার মাধ্যমে বুঝাতে হয়।
আর ওয়াবি সালাফি মদুদিবাদ তালেবান ইত্যাদি মোনাফেকি দল মূলতঃ নিজেরাই শাণে রেসালাতের দুশমন, ওদের বাতিল আকিদা কথা ও কাজ সবকিছুই শাণে রেসালাতের বিপরীত।
এমনকি শাণে রেসালাতে বিদ্বেষমূলক অবমাননা করলেও তাকে খুন করা ইসলামের শিক্ষা নয়, ইসলামের একমাত্র শিক্ষা মিথ্যা ও শত্রুতার জ্ঞান ভিত্তিক আদর্শিক মোকাবিলার মাধ্যমেই সত্যের দুশমনদের ষড়যন্ত্র প্রতিহত করা।
হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না।
কথায় কথায় খুন করার কথা বলা ও হত্যাযজ্ঞ ঘটানো প্রাণাধিক প্রিয়নবীর শাণে অবমাননা এবং ইসলামকে কলংকিত ও ধ্বংস করার এক জঘন্য ষড়যন্ত্র।
ধৈর্য সহনশীলতা উদারতা মানবতা জ্ঞানগত আদর্শিক মোকাবিলাই শাণে রেসালাতের মহিমা প্রতিফলিত করে এবং শত্রুদের চক্রান্ত ব্যর্থ করে দেয়।
যিনি ধর্মের সত্য বুঝেন তিনি কোনো ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জংগীবাদ সন্ত্রাসবাদ সমর্থন করবেন না এবং একক ধর্মের নামে রাজনীতি ও রাষ্ট্র সমর্থন করবেন না। ধর্মের নামে রাষ্ট্র ধর্মের নামে ধোকা এবং ধর্ম ধ্বংসাত্মক ষড়যন্ত্র। দয়াময় স্রষ্টার বিধান সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার হিসেবে রাষ্ট্র সবার সব ধর্মের সব মত পথের সব মানুষের।
আবার প্রায় সময় এসব অভিযোগ ভূয়া হয় মিথ্যা হয় কাউকে হত্যার ষড়যন্ত্র হয় এমনকি ইসলামকে কলংকিত করার ষড়যন্ত্র হিসেবেও এসব মিথ্যা অভিযোগ নাটক সাজানো হয় যার অনেক প্রমাণ আছে। অনেক কথা না বুঝে বা ভূল ব্যাখ্যা করেও জনগণক উত্তেজিত করে শত্রুতা চরিতার্থ এমনকি মবসন্ত্রাস হত্যাযজ্ঞ ঘটানোর প্রমাণ আছে।
মূর্খদের সস্তা বাহবা পাওয়ার মাধ্যমে নিজেদের অসৎ স্বার্থ হাসিলের এসব মোনাফেকি ফাঁদ ধোকার শিকার না হবার জন্য আমরা সব ঈমানদার ও মানবিক ভাই বোনদের কাছে আবেদন জানাই।
আল্লামা ইমাম হায়াত
প্রতিষ্ঠাতা বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

