Sunday, November 8

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর Senbag Upazila-এ ফসলি জমির উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক Ahmed Pula উত্তর শাহাপুর এলাকার একটি ফসলি জমি মাটি ব্যবসার উদ্দেশে ক্রয় করেন। সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বাধার মুখে তিনি সেই মাটি ইটভাটায় বিক্রি করতে পারেননি।

পরে তিনি Mir Hossain Titu, Fakir ও Saiful নামে তিনজনের কাছে মাটি বিক্রি করেন। বৃহস্পতিবার রাতে তারা পুনরায় মাটি কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন।

প্রতিপক্ষের মধ্যে ছিলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক Mujibur Rahman, মিরন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ও সাবেক সিনিয়র সহসভাপতি আশরাফুল। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

পরে এলাকায় চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে ‘চাঁদাবাজি চলবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে মুজিবুর রহমান দাবি করেন, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁর ভাষ্য, ফসলি জমির টপ সয়েল কাটা বেআইনি হওয়ায় এলাকাবাসী বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে টিটু, ফকির ও সাইফুল অভিযোগ করেন, স্থানীয় বাসিন্দারা কাজে বাধা দিয়েছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টপ সয়েল কাটা অবৈধ হওয়ায় বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

Leave A Reply


Math Captcha
31 − = 25