Sunday, November 8

চট্টগ্রামের University of Chittagong-এ এক টং দোকানির ক্যাশ টেবিল ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে শাখা Bangladesh Jatiotabadi Chhatra Dal-এর যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকীর বিরুদ্ধে। ঘটনার পর তিনি দোকানির কাছে ক্ষমা চেয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এইচ এম সুজন বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি টং দোকান চালানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়েও কর্মরত আছেন।

জানা গেছে, ওই টং দোকানে জালাল সিদ্দিকীর নামে ৩০ টাকা বাকি থাকার অভিযোগ ওঠে। এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় দোকানির কাছ থেকে ভিডিও বক্তব্য নিয়েছেন—এমন অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে জালাল দোকানে গিয়ে ক্যাশ টেবিল ভাঙচুর করেন এবং দোকানির মুখে আঘাত করেন বলে অভিযোগ।

ভিডিও বক্তব্যে সুজন জানান, বাকি খাওয়ার বিষয়কে কেন্দ্র করে জালাল সিদ্দিকী তার ক্যাশ টেবিল ভাঙচুর করেন এবং আঘাতে তার ঠোঁট ফেটে রক্ত বের হয়।

অভিযোগের বিষয়ে জালাল সিদ্দিকী বলেন, “আমি নাকি ৩০ টাকা বাকি খেয়েছি—এটা শুনে দোকানে গিয়ে জানতে চাই। তখন দোকানি বলেন, তিনি অন্য জালালের নাম বলেছেন। পরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমি ক্ষমা চেয়েছি।”

অন্যদিকে সাজ্জাদ হোসেন হৃদয় দাবি করেন, তিনি কোনো ভিডিও করেননি। তিনি বলেন, দোকানি তাকে জানান যে কিছু নেতাকর্মী বাকি খেয়েছে এবং নাম জানতে চাইলে জালালের নাম বলেন। পরে তিনি অন্য কাজে চলে যান এবং পরে ভাঙচুরের খবর পান। তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।

Leave A Reply


Math Captcha
74 + = 81