Saturday, April 18

ঢাকা, ১৫ এপ্রিল — কারাগার থেকে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ রিটটি দায়ের করেন। এতে আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

এর আগে ঢাকার জেলা প্রশাসকের কাছে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬–এর মনোনয়ন ফরমে স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। ব্যারিস্টার সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। মনোনয়নপত্র দাখিলের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত ফরমে তার স্বাক্ষর প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, তিনি যেন কারাগার থেকেই মনোনয়ন ফরমে স্বাক্ষর প্রদান করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে এ বিষয়ে কোনো সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে জানান আইনজীবী।

Leave A Reply


Math Captcha
64 + = 73