Saturday, April 18

ঢাকা, ১৪ এপ্রিল — বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক চারুকলায় নববর্ষ উদযাপন করেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেন।

অন্যদিকে ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন করে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ। প্রাণবন্ত গান, নাচ ও রঙিন সাজসজ্জায় চারদিকে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছিল। তিনি সবাইকে সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা জানান। 🎉

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকাস্থ বিদেশি মিশনগুলো নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের প্রতিনিধিদের অংশগ্রহণের তথ্য প্রকাশ করে। ঢাকার ব্রিটিশ হাই কমিশন জানায়, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে চারুকলায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক অংশ নিয়েছেন এবং সবাইকে শুভ নববর্ষ জানিয়েছেন।

এদিকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেন।

বাংলা নববর্ষ উপলক্ষে ভারত, চীন, কানাডা, রাশিয়া, ইতালি, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছে। 🌍

চীনা দূতাবাসের বার্তায় বলা হয়, নতুন বছর হোক ভালোবাসা, সম্মান ও বন্ধুত্বের বন্ধনে ভরা এবং বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও গভীর হোক। অন্যদিকে কানাডিয়ান হাই কমিশন তাদের বার্তায় বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সমৃদ্ধি ও নতুন সুযোগে ভরা বছরের প্রত্যাশা ব্যক্ত করেছে।

Leave A Reply


Math Captcha
+ 55 = 58