Sunday, November 8

টাঙ্গাইল, ১৪ এপ্রিল — প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং কৃষকসহ সব শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করবে। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত এবং প্রায় ৪ কোটি পরিবারের কেউ না কেউ কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। কৃষক সচ্ছল হলে দেশও ভালো থাকবে উল্লেখ করে তিনি বলেন, কৃষকের উন্নয়নই জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। 🌾

তিনি জানান, প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষককে কৃষক কার্ডের সুবিধা দেওয়া হবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের পরপরই কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করার কথাও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। খাল ও নদী খননের মাধ্যমে অতিরিক্ত বন্যার পানি সংরক্ষণ করে কৃষিকাজে ব্যবহার করার লক্ষ্য সরকারের।

তিনি আরও বলেন, নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতির পাইলট প্রকল্প ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে নারীপ্রধান পরিবারগুলোর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave A Reply


Math Captcha
+ 82 = 90