Sunday, November 8

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে নিহত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি শাহ আলমের মরদেহ দেশে এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

আমিরাতে বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, গত ১ এপ্রিল স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে আমিরাতের ফুজাইরাহর দিব্বা এলাকায় এ ঘটনা ঘটে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে শাহ আলম নিহত হন।

দূতাবাস সূত্র জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানো হয়। বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের পর দাফনের জন্য নিজ গ্রামের উদ্দেশে নেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
56 + = 63