Monday, November 9

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়া। বৃহস্পতিবার শহরের মজমপুর গেইট এলাকায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন নিহতের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।

বিক্ষোভে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান-সহ শিক্ষার্থীরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, মামলার আসামি বিশ্বজিৎ কুমার বিশ্বাস ও শ্যাম সুন্দর সরকার এখনও গ্রেপ্তার হয়নি।

পরে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার শওকত মো. হাসান ইমাম। তিনি মূল আসামিকে রিমান্ডে নিয়ে ঘটনার বিস্তারিত উদঘাটনের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ফজলুর রহমান-এর ছুরিকাঘাতে নিহত হন আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে।

Leave A Reply


Math Captcha
1 + 7 =