Monday, November 9

চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (টিসিজেএ)-এর দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ এনামুল হক সভাপতি এবং মো. আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাব-এর সাবেক সম্পাদক মহসিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে সহসভাপতি হয়েছেন সনজিব দে বাবু, সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম।

ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং সংগঠনের বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিব-সহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
65 − 60 =