Monday, November 9

মাগুরা জেলার শ্রীপুর উপজেলা-য় বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়ার দুই দিন পর লিমা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী সুজন শেখ-কে আটক করা হয়েছে।

আটক সুজন শেখ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা-র হাট গোপালপুর গ্রামের বাসিন্দা। প্রায় সাত বছর আগে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামের বাসিন্দা লিমা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) লিমা খাতুন শাশুড়িকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয়রা বড় উদাস গ্রামের একটি মাঠের আবাদকৃত ঘাসের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল-এর মর্গে পাঠায়।

Leave A Reply


Math Captcha
67 − 59 =