Monday, November 9

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী।

বুধবার (১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজ-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

দায়িত্ব নেওয়ার পর লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন নতুন কমিশনার। এ সময় তিনি ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর সার্বিক নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

Leave A Reply


Math Captcha
+ 47 = 49