Monday, November 9

শ্রীপুর উপজেলার শ্রীকোল বাজার এলাকায় ঢাকাগামী একটি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা থেকে ছেড়ে আসা শৈলকুপা ডিলাক্স নামের একটি বাসে জনপ্রতি ৮০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল এবং টিকিটে ভাড়া উল্লেখ না করে ফাঁকা রাখা হয়েছিল।

এসব অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঢাকাগামী বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং টিকিটে ভাড়া উল্লেখ না করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave A Reply


Math Captcha
+ 48 = 50