Monday, November 9

মৌলভীবাজার জেলায় হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ৯ জনের হাম পজিটিভ পাওয়া গেছে।

সোমবার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে ১৬ জন আসেন। পরীক্ষা শেষে তাদের মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া মৌলভীবাজার সদর হাসপাতাল এ ৬ জনের নমুনা পরীক্ষা করা হলে তিনজন ভর্তি রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে দুটি শিশু ও একজন পুরুষ রয়েছেন।

হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. আহমেদ ফয়সল জামান জানান, হাসপাতালে ভর্তি তিনজনের চিকিৎসা চলছে। আরও কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

সিভিল সার্জন ড. মো. মামুনুর রহমান বলেন, সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং প্রতিদিন নতুন রোগী আসছেন। ঢাকায় পরীক্ষা হওয়ায় রিপোর্ট পেতে কিছুটা সময় লাগছে।

তিনি আরও জানান, ৫ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্দি-জ্বর, হাঁচি-কাশি ও শরীরে র‌্যাশ দেখা দিলে তা হাম রোগের লক্ষণ হতে পারে। এসব লক্ষণ দেখা দিলে রোগীদের আলাদা আইসোলেশনে রাখা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
71 + = 80