Monday, November 9

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এর আদালতে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন।

এর আগে রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেট এর সামনে ছাত্র-জনতার মিছিল চলাকালে গুলিতে আহত হন ভিক্টিম মো. ইমরান। পরে তাকে ইউনাইটেড হাসপাতাল এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

Leave A Reply


Math Captcha
− 4 = 1