Monday, November 9

বরিশাল-গামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ইতি চক্রবর্তী নামে এক নারী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোরে মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ভোর ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে চারজন যাত্রী আহত হন। তাদের উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1