Monday, November 9

ফজলুর রহমান বলেছেন, জীবনে কোনোদিন আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না।

কিশোরগঞ্জে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এই সংসদ সদস্য বলেন, “আমি একজন হতভাগা বোকা মানুষ। আমি বলেছিলাম, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমি বিষ খাব। আমার বিষ খেতে হয়েছে, না কি জামায়াতে ইসলামী পরাজিত হয়েছে?”

তিনি বলেন, গত নির্বাচন ছিল অত্যন্ত কঠিন এবং আগে থেকেই দলের নেতা তারেক রহমান এ বিষয়ে সতর্ক করেছিলেন। তার ভাষায়, স্বাধীনতাবিরোধীরা এমনভাবে প্রচার চালিয়েছিল যে অনেকে বিশ্বাস করতে শুরু করেছিলেন—জামায়াত ক্ষমতায় যাবে।

ফজলুর রহমান আরও বলেন, “আমার ৬১ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি—জীবনে কোনোদিন আর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না।”

তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Leave A Reply


Math Captcha
2 + 2 =