Monday, November 9

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মাজার, জলসা বা খানকায় কোনো ধরনের আক্রমণ করা যাবে না। এসব স্থানে হামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কেউ যদি কোনো মাজার, খানকা বা জলসায় আক্রমণ করে, তাহলে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি আইনি প্রক্রিয়ায় নেবেন।

তিনি আরও বলেন, এসব ধর্মীয় স্থানে কোনো ধরনের হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। “যার যার বিশ্বাস তার তার কাছে। আপনার কোনো অধিকার নেই কোনো মাজারে আক্রমণ করার,”—বলেন তিনি।

কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য জানান, ধর্মীয় সহনশীলতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই সবার দায়িত্ব।

Leave A Reply


Math Captcha
+ 40 = 50