Monday, November 9

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হবে।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা প্রতিষ্ঠিত ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে। তাদের সম্মানিত করতে ক্রীড়া কার্ডও প্রদান করা হবে।

তিনি আরও জানান, বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতায় পদকজয়ীদেরও বেতন কাঠামোর আওতায় আনা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী দেশের ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে।

ঢাকার বিভিন্ন এলাকায় দখল হয়ে থাকা মাঠ উদ্ধারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

Leave A Reply


Math Captcha
25 − 22 =