Monday, November 9

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দিলারা হাফিজ স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ আগামী রবিবার (২৯ মার্চ) বাংলাদেশে আনা হবে।

জানাজা ও দাফনের অনুষ্ঠানসূচি:

  • সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায়।
  • এরপর বাদ যোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
  • দাফন হবে বনানী সামরিক কবরস্থানে।
Leave A Reply


Math Captcha
+ 23 = 28