Monday, November 9

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন হুঁশিয়ারি দিয়েছেন, আসন্ন এসএসসি পরীক্ষায় নকল করা হলে শুধুমাত্র শিক্ষার্থীই নয়, কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পরীক্ষা হবে সম্পূর্ণ নকলমুক্ত এবং প্রশ্ন ফাঁসমুক্ত।

মন্ত্রী জানিয়েছেন, এবার খাতায় কোনো ধরনের ‘গ্রেস মার্ক’ বা অনুকম্পার সুযোগ থাকবে না। ছাত্রছাত্রীরা যা লিখবে, তার ভিত্তিতেই নম্বর পাবেন, যাতে মেধার প্রকৃত লড়াই হয়। তিনি বলেন, “আমরা আর কোনো অটোপাস চাই না।”

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে এবং পরিদর্শনসহ ‘লাইভ মনিটরিং’ ব্যবস্থার মাধ্যমে কোনো অস্বাভাবিক ঘটনা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে শিক্ষামন্ত্রী নিজেও কেন্দ্র পরিদর্শন করবেন।

প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতি রোধে মন্ত্রণালয় নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়েছে। প্রশ্নপত্র মুদ্রণ ও বিতরণ সম্পূর্ণ ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আনা হয়েছে।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা।

Leave A Reply


Math Captcha
+ 23 = 33