Monday, November 9

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে। আসামের Numaligarh Refinery Limited থেকে পাঠানো এই তেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছায়।

ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। শুক্রবার সকাল ৮টার দিকে এসব ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সংরক্ষণ করা হয়েছে।

কৃষিনির্ভর উত্তরাঞ্চলের আট জেলায় সেচ কার্যক্রমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ডিজেলনির্ভর যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে এই পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ লক্ষ্যে ২০১৭ সালের ২২ অক্টোবর ভারত-বাংলাদেশের মধ্যে ১৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী চলতি বছর পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে।

Leave A Reply


Math Captcha
− 4 = 1