পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার (২০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।
ঘোষণা অনুযায়ী, শনিবার (ঈদের দিন) সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং সকাল পৌনে ১১টায় পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
জামাতগুলোতে ইমামতি করবেন—
- প্রথম জামাতে: মাওলানা মিজানুর রহমান
- দ্বিতীয় জামাতে: মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী
- তৃতীয় জামাতে: মাওলানা মো. জাকির হোসেন
- চতুর্থ জামাতে: মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী
- পঞ্চম জামাতে: মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ
এছাড়া বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন মাওলানা শহীদুল ইসলাম।
ঈদের দিন মুসল্লিদের সুবিধার্থে নির্ধারিত সময় অনুযায়ী জামাতে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ জানিয়েছে।

